আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নামছেন ভোলার জেলেরা

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নদীতে নামবেন জেলার দুই লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে জেলেপল্লি ও মাছঘাটগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। জাল, নৌকা ও ট্রলার নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টার পর নদীতে নামবেন জেলেরা। এতে জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ী ও আড়তদাররা ব্যস্ত সময় পার করছেন।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর নির্ধারিত অভয়াশ্রমসহ সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলা মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে ২৯৭টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে আইন অমান্য করায় ৮০ জনকে কারাদণ্ড এবং প্রায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২ দশমিক ৬৩ মেট্রিক টন ইলিশ মাছ ও ৯ কোটি ৯২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এদিকে টানা ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় জেলার দুই লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েন। অধিকাংশ জেলের বিকল্প আয়ের উৎস না থাকায় পরিবার-পরিজন নিয়ে অর্থনৈতিক সংকটে দিন কাটাতে হয়েছে তাঁদের। সংসারের খরচ চালাতে অনেককে চড়া সুদে ঋণ ও ধারদেনা করতে হয়েছে। সরকারিভাবে জেলার প্রায় দেড় লাখ নিবন্ধিত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও অনেক জেলে পরিবার সেই চাল পাননি বলে অভিযোগ রয়েছে।

ভোলার তুলাতুলি, হেতনারহাট, মাঝিরহাট, ভোলারখাল ও কোড়ারহাট মাছঘাট ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে জেলেদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। নদীতে বেশি ও বড় আকারের ইলিশ পাওয়ার আশায় গত কয়েক দিন ধরে জাল মেরামত, নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। একই সঙ্গে মাছ বেচাকেনা শুরু করতে প্রস্তুতি নিচ্ছেন ঘাট ও আড়তদার ব্যবসায়ীরা।

ভোলারখাল মাছঘাটের জাফর মাঝি বলেন, ‘২২ দিন পর আজ রাতে নদীতে মাছ শিকারে নামব। এনজিও ও মহাজনের কাছ থেকে ধারদেনা করে নতুন জাল ও নৌকা তৈরি করেছি। আশা করছি, নদীতে বেশি ইলিশ পেলে সেই মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারব।’

তিনি অভিযোগ করে আরও বলেন, 'সাধারণ জেলেরা সরকারের নিষেধাজ্ঞা মেনে নদীতে না গেলেও প্রভাবশালীদের কেউ কেউ ঠিকই ইলিশ শিকার করেছেন। এতে ব্যাপক হারে মা ইলিশ নিধন করা হয়েছে।'

একই ঘাটের জামাল মাঝি বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞা মেনে ২২ দিন নদীতে যাইনি। আজ রাত থেকে মাঝিমাল্লাদের নিয়ে মাছ ধরতে নামব। ভালো ইলিশ পেলে ধারদেনা পরিশোধ করে আবার ঘুরে দাঁড়াতে পারব।’

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ২২ দিন কঠোরভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এটি ইলিশের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে পর্যাপ্ত মাছ পাবেন এবং সরকারের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত বছর ভোলায় ১ লাখ ৭৯ হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছিল। চলতি বছর ইলিশ আহরণের পরিমাণ গত বছরের তুলনায় আরও বাড়বে বলে আশা করছে জেলা মৎস্য বিভাগ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন মামলায় চরফ্যাশনের সেই নূরনবীর জামিন নামঞ্জুর,

1

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

2

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

3

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

4

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

5

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

6

যেভাবে গ্রেপ্তার হলেন সাঈদ খোকন

7

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

8

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

9

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

10

স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সেই সাইনবোর্ড খুলে ফেলল এ

11

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন জমা দিল ১১ দলীয় জোট

12

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

13

গলায় ইট বেঁধে কুকুর হত্যার ঘটনায় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধ

14

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

15

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

16

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

17

আপত্তিকর মন্তব্যের অভিযোগে এনসিপির বিরুদ্ধে মনপুরায় বিক্ষোভ

18

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

19

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা

20