আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

 

Brother IT Digital

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্যসচিব আব্দুল হামিদ বুরহানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে- ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জ পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়াকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে রাসেল মিয়ার সঙ্গে কোনো ধরনের দলীয় ও সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘গত দুই মাসে মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের অন্তত ২৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’                                                                        


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

1

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

2

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

3

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

4

দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শঙ্কা

5

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

6

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

7

দীর্ঘায়ুর খোঁজে এবার প্রেমিকার ঋতুস্রাবের রক্ত সংরক্ষণ

8

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

9

দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: শরীফুজ্জামান

10

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

11

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

12

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

13

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

14

বোরহানউদ্দিনে হকিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠ

15

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

16

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

17

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

18

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

19

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

20