আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেঁসে গেলেন সালমান খান, আদালতে তলব

 

Brother IT Digital

বলিউড তারকা সালমান খান, তার বোন আলভিরা অগ্নিহোত্রী এবং দাতব্য প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে ৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে চণ্ডীগড়ের একটি আদালত তাদের তলব করেছেন। আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তা অভিযোগ করেন, ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের নাম ব্যবহার করে তাকে একটি গয়নার শোরুম খুলতে উৎসাহিত করা হয়। এই প্রকল্পে তিনি মোট ৩ কোটি টাকা বিনিয়োগ করেন, যার মধ্যে শোরুম তৈরিতেই খরচ হয় প্রায় ১ কোটি টাকা।

ব্র্যান্ডটির জুয়েলারি বিক্রির লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’ চুক্তি অনুযায়ী মালামাল ও সহায়তা না দেওয়ায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি শোরুমটি বন্ধ করতে বাধ্য হন।

অভিযোগকারীর দাবি, ‘বিগ বস’-এর সেটে সালমান খানের সাথে তার সরাসরি সাক্ষাৎ হয়েছিল এবং অভিনেতা নিজে শোরুম উদ্বোধনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সালমান খান বা তার প্রতিনিধি কেউই উপস্থিত হননি।

সালমান খানের লিগ্যাল টিম সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে,

অরুণ গুপ্তার সাথে সালমান খান বা আলভিরা অগ্নিহোত্রীর কোনো প্রত্যক্ষ ব্যক্তিগত বা ব্যবসায়িক চুক্তি ছিল না। ‘বিয়িং হিউম্যান’ কেবল তৃতীয় পক্ষকে ব্র্যান্ডের লাইসেন্স ব্যবহারের অনুমতি দিয়েছিল, মূল পরিচালনা বা চুক্তির দায়িত্ব তাদের ছিল না।

ঘটনাটি নিয়ে সালমান খান বা তার বোন আলভিরা এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। তবে আদালত নিরপেক্ষ তদন্তের স্বার্থে সালমান খান, আলভিরা এবং সংশ্লিষ্ট জুয়েলারি কোম্পানির পরিচালকদের ৫ অক্টোবরের শুনানিতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় সংবাদ প্রকাশের পর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, মিলল

1

এসএসসির ফল প্রকাশের তারিখ কি আবার বদলাচ্ছে?

2

৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের জন্য বড় সুখবর

3

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

4

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

5

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

6

চরফ্যাশনে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

7

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

8

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

9

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

10

চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ

11

ভারত থেকে আমদানি করা হলো বিপুল পরিমাণ টিয়ার গ্যাস

12

মাইর একটাও মাটিতে পড়বে না

13

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

14

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

15

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

16

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

17

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

18

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ

19

এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্র

20