আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৯ মাসে ৫৫৫ বিরোধ নিষ্পত্তি

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক: মামলা আদালতে গড়ানোর আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগে ভোলায় লিগ্যাল এইডের বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের বিরোধের ৫৫৫টি মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এ সময়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৪৫ লাখ টাকা আদায় হয়েছে বলে জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্রে জানা গেছে।

বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানো এবং আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যেই সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ জুলাই থেকে পারিবারিক আদালত আইন, ২০২৩ এবং Negotiable Instruments Act, 1881-সহ মোট ৯টি আইনের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়।

জেলা লিগ্যাল এইড কার্যালয় সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ১০০টি এবং সেপ্টেম্বর মাসে ২২৫টি অভিযোগ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে বিভিন্ন পক্ষের মধ্যে আর্থিক বিষয়ে প্রায় ৩১ লাখ টাকার সমঝোতা ও চুক্তি সম্পাদিত হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে মোট ১ হাজার ১১৫ জন উপকারভোগী আইনগত সহায়তা পেয়েছেন। একই সময়ে ১ হাজার ১৯০ জন ব্যক্তি বিভিন্ন বিষয়ে আইনগত পরামর্শ নিয়েছেন।

লিগ্যাল এইডের এ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরীফ এ. এম. রেজা জাকের। কার্যক্রমের সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) শহিদুল ইসলাম।

কার্যক্রমের অংশ হিসেবে ২০২৬ সালে নয়টি মাসিক সভা ও পাঁচটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সরেজমিনে পরিদর্শন ও মাপজোকের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কয়েকটি জমি-সংক্রান্ত বিরোধও নিষ্পত্তি করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গত ২৮ এপ্রিল ভোলায় প্রায় ৭০০ মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল রক্তদান, র‌্যালি ও কারাগারে আইনগত সচেতনতামূলক সভা। সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে লঞ্চঘাট, ফেরিঘাট ও বিভিন্ন বাজারে ব্যানার-ফেস্টুনের মাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় বিচারপ্রার্থীদের আদালতকেন্দ্রিক সময় ও খরচ কমছে। পাশাপাশি উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিরোধ দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে চলা বিরোধের দ্রুত সমাধানের পাশাপাশি আদালতে নতুন মামলা দায়েরের চাপও কমানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।

লিগ্যাল এইডের বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের ফলে সাধারণ মানুষ আদালতে মামলা করার আগে বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, এ কার্যক্রমের পরিধি ও জনসচেতনতা আরও বাড়ানো গেলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি বিচারব্যবস্থার ওপর মামলার চাপ কমাতেও তা কার্যকর ভূমিকা রাখতে পারে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, কেন গুপ্ত বলেন : গোলাম পরওয়ার

2

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

3

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল ম

4

মৃত্যুর আগে ফেসবুক পোস্ট ‘আত্মমর্যাদায় আঘাত করলে-আমি নিঃশব্

5

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

6

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

7

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

8

নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্ট, ভাতাতেও কাটছাঁট

9

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

10

মওদুদী না জিন্নাহ, জামায়াতের রাজনৈতিক পিতা কে: প্রশ্ন রাশেদ

11

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

12

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

13

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

14

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

15

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

16

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

17

গর্ভাবস্থায় ডেঙ্গু জ্বর হলে যা করবেন

18

মেঘনার তীব্র স্রোতে ইলিশায় শত শত সিসি ব্লক ধস, ঝুঁকিতে ফেরিঘ

19

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা চাইলেন তরুণ

20