আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ সদস্যের তদন্ত কমিটি গঠন অডিও ভাইরালের পর নড়েচড়ে বসেছে ভোলা মৎস্য বিভাগ

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার অভিযোগে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন চ্যানেল ভোলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান ভূঁইয়া ও তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন।

এর আগে, নিষেধাজ্ঞা চলাকালে অর্থের বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগে মনপুরা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা ও মৎস্য ব্যবসায়ী এবং উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া অডিওতে কাজল রেখাকে আবদুর রহিমের কাছে বকেয়া টাকা দাবি করতে এবং টাকা না দিলে ট্রলারে আগুন দেওয়ার হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, কথোপকথনে আবদুর রহিমকে ৪৫ হাজার টাকা দেওয়ার কথা উল্লেখ করে পরিস্থিতি সামাল দেওয়ার অনুরোধ করতে শোনা যায়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “অডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার নজরে এসেছে। এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

তিনি আরও বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার ভরসা চরফ্যাশন হাসপাতাল, নেই আ

1

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

2

ভোলার চরে ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

3

পৃথিবীতে কোনো ডিসেম্বর আসবে না, যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে

4

থার্ড টার্মিনালে হরিলুট; অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা

5

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী

6

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

7

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

8

জাপানের আগ্রহে গতি পাচ্ছে ভোলা-বরিশাল সেতু প্রকল্প

9

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

10

রাজধানীতে ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ

11

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

12

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

13

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌর জামায়াতের র‍্যালী

14

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

15

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ

16

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

17

ভোলায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি

18

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

19

এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

20