আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

 

Brother IT Digital

রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দেওয়ার সময় সংসদ সদস্যদের করতালিতে সিক্ত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

এদিন সংসদ সদস্য হিসেবে শেষবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদে আসেন মির্জা ফখরুল। ভোট দেওয়ার সময় উপস্থিত দলীয় সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময় জাতীয় সংসদে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ২টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুলের কার্যক্রমেরও শেষ দিন হচ্ছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথ নেওয়ার পর তিনি আর সংসদ সদস্য বা মন্ত্রী থাকবেন না।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। একই সঙ্গে দলীয় পদ থেকেও তিনি সরে দাঁড়াবেন।

শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করবেন। তার সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হলে সেখানে পরবর্তী সময়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন পথে ফিরবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের প্ল্যান এ-বি-সি

1

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

2

১ কোটি ৮৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্র

3

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য

4

সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ-দখলের অধিকার প্রবীণের সুরক্ষ

5

ভোলায় বাড়ছে ডেঙ্গুর শঙ্কা, মশক নিধনে পৌরসভার কার্যক্রম নিয়ে

6

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

7

বাংলাদেশী কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

8

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

9

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

10

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

11

চাকরি দিচ্ছে বিকাশ, লাগবে না অভিজ্ঞতা

12

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

13

৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শি

14

নতুন দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়

15

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না: আসিফ মাহমুদ

16

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

17

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

18

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

19

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

20