আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় অর্ধশতাধিক বাড়িতে চুরি, প্রতিরোধে মুসল্লিদের মানববন্ধন

 

Brother IT Digital

ভোলায় অর্ধশতাধিক বাড়িতে চুরি, প্রতিরোধে মুসল্লিদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরি ও মাদকের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে পূর্ব ইলিশার রাস্তার মাথা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত কয়েক দিনে অন্তত অর্ধশতাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তাঁরা। এসব ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

বক্তারা আরও অভিযোগ করেন, এলাকার কয়েকজন ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ চোর চক্র এসব অপরাধে জড়িত। তাঁদের দাবি, মাঝেমধ্যে পুলিশ কাউকে আটক করলেও পরে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন অনেকে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা চুরি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, চোর চক্রের সদস্য ও তাদের মদদদাতাদের গ্রেপ্তার এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানান। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন ইলিশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজ সিকদার, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মাইনউদ্দিন হাওলাদার, রাস্তার মাথা জামে মসজিদের খতিব মাওলানা সিয়াব উদ্দিন শিবপুরী, সমাজসেবক আনোয়ার হোসেন (সাদ্দাম) এবং স্বপ্নপূরণ সংগঠনের মহাসচিব নিরবসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

1

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

2

চরফ্যাশনে ৩৫ হাজার জেলেকে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন

3

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

4

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

5

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জ

6

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

7

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

8

লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

9

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

10

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্

11

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

12

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

13

পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

14

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

15

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

16

ভোলায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

১৯ নম্বর ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়

18

হাসিনার সঙ্গে সেই নারী শিক্ষকের ফোনালাপের ভিডিও ভাইরাল

19

মেসির বিদায়, স্মৃতিতে ভাসলেন পরীমনি-পূর্ণিমা

20