মো. সবুজ, ভোলা: নোয়াখালীর হাতিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ভোলায় অবস্থিত কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নোয়াখালীর হাতিয়ার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের সদস্যরা। অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটটিতে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে পাচারকাজে ব্যবহ্নত কার্গো বোটসহ ৯ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডারের রাশেদ, নোয়াখালীর হাতিয়ার রাশেদ ও ফজলুল হক, চরজব্বরের মনির, আফসার উদ্দিন, শেহেনাজ ও রুবেল, উচখালির বাবুল এবং চট্টগ্রামের মিরসরাইয়ের মোহাম্মদ সালাউদ্দিন।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট ও কার্গো বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন