আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, উন্নয়নের প্রতিশ্রুতি

 

Brother IT Digital

মনপুরা (উপজেলা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নে নির্বাচনী তৎপরতা বাড়ছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মো. জিয়াউর রহমান।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করছেন তিনি। তরুণ নেতৃত্ব, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং এলাকার উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন জিয়াউর রহমান।

জিয়াউর রহমান বলেন, “রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে হাজীরহাট ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চাই। জনপ্রতিনিধিত্ব আমার কাছে ক্ষমতা নয়, মানুষের সেবা করার দায়িত্ব।”

তিনি বলেন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষক-জেলেদের সমস্যা সমাধান এবং অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিতে চান।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, নির্বাচন নিয়ে গুজব, অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি ব্যক্তিগত আক্রমণ বা কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় ভোটের হিসাব-নিকাশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। জিয়াউর রহমানের পাশাপাশি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা এবং ২ নম্বর হাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনও নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন।

তবে শেষ পর্যন্ত কার অবস্থান কতটা শক্তিশালী হবে, তা নির্ভর করবে ভোটারদের সমর্থন, প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা এবং নির্বাচনী পরিবেশের ওপর।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

1

রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, ধ্বংসস্তূপেই চলবে চিকি

2

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

3

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

4

শশীভূষণে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

5

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

6

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শ

7

দক্ষিণ আইচায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

8

মনপুরার ৮ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পাসের হার ৫৫.৪৫ শতাংশ

9

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

10

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

11

১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

12

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন বিরোধীদলীয়

13

মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি: নিয়োগের ফল সংশোধন করে পুনঃপ্র

14

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

15

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

16

চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দক্ষিণ আইচা হাসপাতাল

17

চ্যানেল ভোলার প্রযুক্তিগত সহযোগী হিসেবে যুক্ত হলো ব্রাদার আই

18

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

19

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

20