আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার ছাত্রদল নেত্রী ইপ্সিতার মৃত্যুর ১ বছর, এখনো মেলেনি রহস্যের জট

 

Brother IT Digital



নিজস্ব প্রতিবেদক: ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। তবে আলোচিত এ মৃত্যুর ঘটনার রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি। দীর্ঘ এক বছর পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার।
জানা যায়, ২০২৫ সালের ১৭ জুন ভোলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন ২১ বছর বয়সী ইপ্সিতা। নিখোঁজ হওয়ার চার দিন পর লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইপ্সিতা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের অটোরিকশাচালক মাসুদ রানার মেয়ে। এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ইপ্সিতার বাবা মাসুদ রানা অভিযোগ করেন, এক বছর পার হলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি চোখে পড়েনি। মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত না হওয়ায় পরিবারটি হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি বলেন, “আমরা শুধু আমার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন চাই। সত্যটা জানতে চাই। যদি এ ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকে, তাহলে তাদের শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”
ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, ইপ্সিতার মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছে ছাত্রদল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে পিবিআই নোয়াখালী বিভাগের বিভাগীয় উপপরিদর্শক (ডিআই) মো. কামাল আব্বাস বলেন, “ইপ্সিতার মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গত ১১ মে সরেজমিন তদন্তের জন্য ভোলায় গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যায়নি।”
এক বছর পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র জমা না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ইপ্সিতার স্বজন ও এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার

1

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

2

প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন তজুমদ্দিনের সেই মনির

3

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

4

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

5

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

6

নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে

7

ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

8

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

9

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

10

কনডেম সেলে যেভাবে দিন কাটে রামিসা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স

11

জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট

12

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ

13

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

14

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

15

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

16

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

17

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

18

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

19

অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেল

20