আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় লা'শ নিয়ে মর্গে যাচ্ছিলেন পুলিশ, পথেই দুর্ঘটনা

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা লাশের দুই স্বজন আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নে আয়েশা বেগম (৫০) নামের এক নারীর বিষপাণে মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠালে পথিমধ্যে লাশবাহী অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার শিকার হয়।

আয়শা লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।

আয়েশার বড় মেয়ে জানান, সকালে তার মা গ্যাসট্রিকের ঔষধ খেতে গিয়ে ভুলবশত ইঁদুর মারার গ্যাসট্যাবলেট খেয়ে পেলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠালে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ সদস্য ও মরদেহসহ স্বজনরা খালে পড়ে আহত হন। 

পরে খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহযোগিতা করতেও দেখা গেছে। 

বোরহানউদ্দিন ফায়ারসার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত  লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা লাশ ও স্বজনদের উদ্ধার করেছে। এতে বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বললো বিএসটিআই

1

ইলিশ ধরতে-কেনাবেচাতে ২২ দিনের নিষেধাজ্ঞা

2

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

3

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

4

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

5

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

6

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

7

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

8

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

9

নতুন পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

10

বাংলা বলায় ভারতীয় মুসলিম নারীকে ঠেলে পাঠানো হলো বাংলাদেশে

11

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

12

সংকট না থাকলেও বাড়তি দামে এলপিজি, তাতেও মিলছে না সিলিন্ডার

13

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

14

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারী সমর্থক

15

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

16

আসিফ-আখতারের মেস ভাড়া আমি সংগ্রহ করে দিতাম: রাশেদ খাঁন

17

নারীর সঙ্গে শিক্ষকের ভিডিও ভাইরাল, যা বলছে মাদরাসা কর্তৃপক্ষ

18

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

19

নবম পে স্কেল: পেনশনের হারে বড় পরিবর্তন

20