আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় এসে পৌঁছালেন তথ্য মন্ত্রী পার্থ



মো. সবুজ, ভোলা: তিন দিনের সরকারি সফরে ভোলায় এসে পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্পিডবোট যোগে ভোলার খেয়াঘাটে এসে পৌঁছান তিনি। পরে সড়কপথে ভোলা সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

তিন দিনের সফরে মন্ত্রী সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন।

আগামীকাল সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন পার্থ। এরপর দুপুর সাড়ে ২টায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরের শেষ দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিন বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

সবশেষে শুক্রবার সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ভোলা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নকশা অমান্য করে বহুতল ভবন নির্মাণ, ১৩ মালিককে পৌরসভার

1

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

2

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

3

কত দিন টানা বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

4

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

5

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

6

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি মৃত্যু

7

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

8

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৮০, মৃত্যু নেই

9

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

10

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

11

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

12

এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে

13

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

14

৩৮ বছরেও সংস্কার হয়নি ভোলার প্রধান বাস টার্মিনাল

15

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

16

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

17

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

18

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

19

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ু

20