আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ১১ জন

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে স্থানীয়দের গণপিটুনিতে আসিফ (৩০) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে ভোলা সদর মডেল থানায় মামলাটি করেন। এতে পাঁচজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলাটি গ্রহণের পর তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় একটি সালিসি বৈঠকে স্থানীয় বিএনপি নেতা হোসেন ম্যানেজারের সঙ্গে আসিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ হোসেন ম্যানেজারকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা আহত হোসেন ম্যানেজারকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।

এদিকে, হোসেন ম্যানেজারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে একদল লোক আসিফকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় আসিফের মায়ের দায়ের করা হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজাপুর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম চ্যানেল ভোলাকে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। পাশাপাশি কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

1

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

2

বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

3

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

4

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

5

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

6

আবুল খায়ের গ্রুপে চাকরি, ১৮ বছর বয়সেই আবেদন

7

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

8

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

9

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

10

ঢাকাস্থ ভোলা সমিতির মহিলা কমিটিতে শিবপুরের রীতা জেসমিন

11

বরিশাল বিভাগের গুণী শিক্ষক হলেন ভোলার সাহিদা

12

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

13

ভোলায় ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

14

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্

15

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুর

16

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

17

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

18

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের কারণ জানালেন জুমা

19

৫ দিনের জন্য আজান বন্ধ ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদে

20