আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বাবর



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও আইন নিজস্ব গতিতে চলবে এবং তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎজ্জামান বাবর।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে। তিনি দেশে ফিরে বিচার মেনে নেবেন—এমনটাই আশা করি।

নিজের কারাবাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমিও তো জেলে ছিলাম। মিথ্যা মামলায় আমাকে তিনটি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো। আর উনি তো ন্যায়ের ওপর দণ্ডিত হয়েছেন। জাতিসংঘও তাঁর ব্যাপারে তদন্ত প্রতিবেদন দিয়েছে। সব মিলিয়ে তিনি যদি বিচার মোকাবিলা করতে চান, তাহলে তাঁকে সাধুবাদ জানাব।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা, পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল মো. হুমায়ুন মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মকুল ও সহসভাপতি মির্জা হাদিস মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

1

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

2

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

3

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

4

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

5

এসএসসির ফলপতন: আকস্মিক বিপর্যয় নয়, দীর্ঘদিনের বিলম্বিত হিস

6

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

7

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

8

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

9

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

10

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

11

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

12

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

13

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

14

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

15

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

16

৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল

17

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

18

ক্যানসার, স্ট্রোক ও অন্ধত্ব: লালমোহনে একই পরিবারের চার সদস্য

19

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

20