আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

 

Brother IT Digital

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ সভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ সাত দফা দাবি তুলে ধরেন জোটের নেতারা। দাবি বাস্তবায়ন না হলে এক দফা আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে লংমার্চটি রংপুরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দাবিতে, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতে। আমরা কোনো দলীয় দাবি নিয়ে নামিনি, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।

তিনি বলেন, ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ বলেছিল, কিন্তু সরকার তা অগ্রাহ্য করে জনগণকে অপমানিত করেছে। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতেই হবে। আজকে ৮ দফা দাবিতে নেমেছি, জনগণের প্রয়োজনে তা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।

কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেন, আমরা সুশাসন, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। বর্তমান সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারছে না। আমরা বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, সংস্কার যদি না দেন, আমরা এক দফায় যাবো, সেটা হলো সরকারের বিদায়।

আল্লামা মামুনুল হক বলেন, গণভোটের গণরায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের আর ভিন্ন কোনো বিকল্প পথ নেই।” তিনি গুম-খুনের ঘটনায় নিহতদের বিচার দাবি করেন এবং তিস্তা ব্যারেজ ইস্যুতে সরকারের অবস্থানের সমালোচনা করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন দল গণভোটের গণরায় না মেনে জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে। তিস্তাপাড়ের মানুষের মুক্তির জন্য অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আমরা এই লংমার্চ সফল করব।

মুজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সরকার যাতে স্বৈরাচারী ফ্যাসিবাদী হতে না পারে, লুটপাট ও সম্পদ পাচার করতে না পারে, সেজন্য আমাদের লড়াই চলছে এবং তা অব্যাহত থাকবে।

লংমার্চ থেকে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।

পথসভায় অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর, ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক আব্দুর রব, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, নায়েবে আমির মো. খায়রুল হাসান, এনসিপি নেতা আলী নাসের খান, সাবেক সচিব শাহ আলম বখশী এবং খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মুফতি ফারুক আহমেদ রোমানীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

1

বাড়িতে বাবার মরদেহ, অশ্রু মুছে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ

2

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্র

3

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

4

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

5

আমার ৫০ বিয়ে হলেও সমস্যা নেই

6

ভোলায় লিগ্যাল এইডের মধ্যস্থতায় ৯ মাসে ৫৫৫ বিরোধ নিষ্পত্তি

7

লালমোহনে ২ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা

8

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

9

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

10

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

11

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

12

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

13

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

14

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

15

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

16

জামায়াত অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে

17

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

18

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

19

২০ বছরেও সংস্কার হয়নি সড়ক, ক্ষুব্ধ মনপুরাবাসী

20