আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চব্বিশের সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, বিস্তারিত জানালেন সারজিস



চব্বিশের আন্দোলন চলাকালে ডিবি কার্যালয়ে আটকের ঘটনা তুলে ধরে সারজিস আলম বলেছেন, সায়েন্সল্যাবের একটি বাসা থেকে তাকে ও হাসনাতকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। পরে তাদের ডিবি কার্যালয়ে আলাদা আলাদা কক্ষে রাখা হয়। সেখানে তাদের মানসিক নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই সময়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সারজিস আলম।

সাক্ষাৎকারে সারজিস আলম বলেন, ‘ডিবি কার্যালয়ে আমাদের একেকজনকে আলাদা আলাদা রুমে রেখে চরম মেন্টাল টর্চার করা হতো। বাথরুমের দরজার সামনে চেয়ারে বসিয়ে ২৪ ঘণ্টা ঘুমাতে না দেওয়া এবং পরিবারের ক্ষতি করার ভয় দেখানো হতো।’

সারজিস আলম বলেন, একদিন তৎকালীন ডিবিপ্রধান হারুন তাদের ডেকে একটি স্ক্রিপ্ট দিয়ে তা পড়ে শোনাতে বলেন। নাহিদ প্রথমে তাতে রাজি হয়ে বলেছিলেন, ‘এখান থেকে আগে বের হওয়া প্রয়োজন।’ এরপর তাদের জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে দাবি করেন তিনি।

সারজিস আলমের ভাষ্য, ‘তারা এতটাই বোকা ছিল যে তিন-চার লাইনের লিখিত কাগজ পড়িয়ে আমাদের কর্মসূচি প্রত্যাহারের নাটক সাজিয়েছে। দেশের মানুষ সহজেই বুঝতে পেরেছিল, এটি জোরপূর্বকভাবে আদায় করা হয়েছে।’

সূত্র: এশিয়া পোস্ট                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

1

জার্মানিতে সমকামী মিছিলের ওপর গাড়ি তুলে দিলেন এক ব্যক্তি

2

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য

3

জয়ের আনন্দে চোটের দুশ্চিন্তা, রোমেরোকে নিয়ে শঙ্কায় আর্জেন্টি

4

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

5

ভোলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেল স্বাধীন যুব উন্নয

6

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

7

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

8

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

9

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

10

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

11

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

12

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

13

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

14

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

15

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

16

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

17

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

18

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

19

দুপুরের মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি শঙ্কা

20