আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় নুরউদ্দিন নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। একই ঘটনায় মুহাইমিন শিকদার নামে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার পর দৌলতখান পৌর এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত নুরউদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, পুলিশ সদস্য নুরউদ্দিন গ্রামের বাড়ি দৌলতখানে এসে তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে ওই বাড়ির লোকজন ও লিটন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুরউদ্দিন তার সহযোগী মুহাইমিন শিকদার, সোহাগ, সজিব, সুজন মিলে লিটন ও সেলিমকে বেধড়ক মারধর করে।

ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, গাছ কাটতে বাধা দেয়ায় নুরউদ্দিন তাকেও হুমকি দেয়। তবে অভিযুক্ত পুলিশ সদস্যের ভাই আল আমিন দাবি করেন, তার ভাই কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। এ ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। 

হাসপাতালে চিকিৎসাধীন লিটন জানান, তাকে ও সেলিমকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ সদস্য নুরউদ্দিন ও তার সহযোগী মুহাইমিন শিকদারকে আটক করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুহাইমিন মাদকের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাক সংকট, কমেছে আমদানি-র

1

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

2

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্

3

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

4

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

5

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

6

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

7

এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে: শিক্ষামন্ত্রী

8

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত

9

ভোলার বাজারে কিছুটা কমেছে ডিম-মরিচের দাম, স্বস্তি ফেরেনি পুর

10

চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত দিল চোর

11

চরফ্যাশনে ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে বিদ্যালয়ে তালা

12

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

13

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

14

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

15

বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন

16

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

17

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না: জামায়াতের আমির

18

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কার

19

ভোলার গ্যাসে ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র: জরুরি সমাধান, না

20