আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

 

Brother IT Digital

যশোরের শার্শায় অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল। আটক রুনা পারভীন স্থানীয়ভাবে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

রোববার রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে বিভিন্ন নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি দল রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়।

অভিযানের সময় ঘটনাস্থলে থাকা অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

1

শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদা

2

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবারও

3

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

4

৭ মাসের শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ, বাবা আটক

5

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

6

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

7

লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, কেন গুপ্ত বলেন : গোলাম পরওয়ার

8

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

9

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: ত

10

অপ্রাপ্তবয়স্কদের স্মার্টফোন ব্যবহারে নীতিমালা চায় গ্রাহক অ্য

11

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

12

পোশাক শিল্পের পরিবেশগত ছাড়ে বাস্তবতা ও প্রযুক্তি বিবেচনার তা

13

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

14

ভোলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ নৌযান জব্দ

15

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

16

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

17

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

18

বাতিল হচ্ছে না প্রিপেইড মিটারের ভাড়া, বহাল থাকছে বাড়তি চার্

19

যে ফল নিয়ে আনন্দ করার কথা, সেটিই এখন রেজার পরিবারের বেদনা

20