আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন রবিউল ইসলাম নয়ন

 

Brother IT Digital

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ছাত্রদলের পক্ষে মাঠে নেমে তিনি বলেন, ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা–কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নয়ন বলেন, রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। দেশীয় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী দলেরও আতঙ্ক যুবদল। আপনারা (ঢাকা কলেজ ছাত্রদল) আজ যে ভূমিকা রেখেছেন, তার জন্য প্রশংসার দাবিদার। আপনারা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-শিবির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেখানে নিরস্ত্র ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, গত ১৭ বছর ছাত্রদলের নেতা-কর্মীরা রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলির মুখোমুখি হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল সমুচিত জবাব দেবে এবং সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করবে।

এর আগে মঙ্গলবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদলের হামলায় সংগঠনটির ঢাকা কলেজ শাখার অফিস সম্পাদক আব্দুল মালেক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার জেরে দিনভর ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে শোডাউন করেন।

পরে সন্ধ্যায় কর্মসূচিতে সংহতি জানাতে ঢাকা কলেজে যান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা

1

ভোলায় ভাইরাল হওয়া সেই অসুস্থ চিকিৎসক পেলেন সম্মাননা

2

ভোলার মেঘনায় জেলের জালে ২৪ কেজির ব্ল্যাককার্প, বিক্রি ১৭ হাজ

3

লালমোহনে খাল থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

4

চিকিৎসক সংকটে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্ভোগে ৩

5

ঝটিকা মিছিলে অংশ নেওয়াই ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

6

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

7

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

8

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

9

ভোটার নিবন্ধনে অনিয়ম: উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

10

লালমোহনে জেলেদের ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

11

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী—ছাত্রদলের হামলায় চোখ হারালেন আলিফ

12

৪ বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

13

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

14

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

15

ভেনিসে ইতিহাস গড়ল বাংলাদেশের দ্য ডিফিকাল্ট ব্রাইড

16

সাকিবের পর এবার নওফেলের বাড়িতে আগুন

17

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

18

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

19

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

20