আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা। নিহতের নাম আফজুন বেগম। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে আফজুন বেগমের সঙ্গে মোক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আফজুনের ছোট বোনকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এরপর থেকে মোক্তার হোসেন নিয়মিত স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে মোক্তার হোসেন আফজুন বেগমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে জামাতা মোক্তার হোসেনকে প্রধান আসামি করে বোরহানউদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তৈয়ব বলেন, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফরিদুর রহমান বলেন, সাক্ষীদের কেউ সরাসরি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেননি। তবে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আদালত রায় দিয়েছেন। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

1

ঘাস বিক্রি করে ১৩৭ কোটি টাকা কামাতে চায় ফিফা, ভাগ চাইছে নিউ

2

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

3

এমপিও শিক্ষকদের বেতনও বাড়ছে নতুন পে-স্কেলে

4

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

5

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ও নিহত বাংলাদেশিদের পরিচয় প্রকা

6

সালমান শাহ’র মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত

7

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

8

বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুঁচি করবেন না: রুমিন ফারহানা

9

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

10

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

11

লালমোহনে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে গিয়াস উদ্দিনের মতবিনিময়

12

নাশকতা করার মতো সক্ষমতা নেই আ.লীগের: স্বরাষ্ট্রমন্ত্রী

13

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

14

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য

15

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

16

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

17

হাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, উন্নয়নের প্রতিশ্

18

বিপৎসীমার ওপরে ৬ নদীর পানি, বাড়ছে উদ্বেগ

19

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

20