আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক



মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় বাংলাদেশ কোস্ট গার্ডের মনপুরা টিম অভিযান চালিয়ে দুটি ড্রেজার (বলগেট) আটক করেছে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে ‘আহা মনি’ নামের একটি ড্রেজার ছেড়ে দেওয়া হয়। অপর ড্রেজার ‘আলিফ’ থেকে প্রায় ২ হাজার ঘনফুট বালু, ১০০ লিটার ডিজেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় ড্রেজারে থাকা পাঁচজনকে আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় ‘আলিফ’ ও ‘আহা মনি’ নামের দুটি বলগেট আটক করে কোস্ট গার্ড।

জানা গেছে, ‘আহা মনি’ নামের বলগেটটি মনপুরায় চলমান বেড়িবাঁধ নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ফারিসা কোম্পানির বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হচ্ছিল। আটকের পর বলগেটটির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও পর্যালোচনা করা হয়। কাগজপত্র সঠিক পাওয়ায় পরে ‘আহা মনি’ বলগেটটি ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, ‘আলিফ’ নামের বলগেটটি স্থানীয়ভাবে বালু উত্তোলন করে মনপুরা দ্বীপের বিভিন্ন পুকুর ও ডোবা ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। এ সময় বলগেটে থাকা পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. নয়ামিয়া (৫০), মো. ইসমাইল (২২), মো. শঙ্কুর আলী (২২), মো. হাসান (৩২) ও কায়েস মোল্লা (৪০)। তাঁদের বাড়ি বরগুনা এলাকায় বলে জানা গেছে।

অভিযানে ‘আলিফ’ বলগেট থেকে বিভিন্ন ধরনের ইঞ্জিন, ডিজেলচালিত সরঞ্জাম, প্লাস্টিকের পাইপসহ প্রায় ২ হাজার ঘনফুট বালু ও ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

এ বিষয়ে ফারিসা কোম্পানির সাইট ম্যানেজার তুহিন বলেন, “বর্তমানে অতিবৃষ্টির কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে বালুর প্রয়োজন হওয়ায় আমাদের একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।”

অভিযানে আটক ‘আলিফ’ বলগেট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

1

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন আসিফ নজরুল

2

পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন ক

3

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

4

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

5

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

6

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

7

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

8

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

9

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

10

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কা

11

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

12

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

13

চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ, এলাকায় চাঞ্চল্

14

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

15

এসএসসির ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

16

রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিলেন মা

17

উঁচু টাওয়ারে বিয়ের প্রস্তাব দিতে চাইলে সঙ্গীকে কতটুকু বিশ্বা

18

ভোলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

19

বোরহানউদ্দিনে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

20