আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত্রী



চ্যানেল ভোলা: নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলওয়ে সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রয়োজনেই মাটি কাটা হয়েছে। এতে সেতুর ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ফতুল্লার আলীগঞ্জ এলাকায় রেলসেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মাটি কাটা হয়েছে এটা সত্য, তবে মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে, সেটা বলা হয়নি। বলা হয়েছে, মাটিগুলো অপরিকল্পিতভাবে কেটে নিয়ে যাচ্ছে, এর ফলে ভায়াডাক্ট লাইন ক্ষতিগ্রস্ত হবে এই তথ্য যারা বলেছেন এটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং সেটা প্রয়োজনেই কাটা হয়েছে।’

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ভায়াডাক্ট লাইন নির্মাণের সময় এখানে জলাভূমি ছিল। ভারি মালামাল আনার জন্য এটি অস্থায়ীভাবে ভরাট করা হয়। প্রকল্প শেষে সেটা অপসারণ করা প্রকল্পের অংশ। ইতোমধ্যে ভায়াডাক্ট লাইনের ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের মাটি অপসারণ করা হয়েছে। ২ দশমিক ৩৪ কিলোমিটারের মতো বাকি আছে। এটি ভায়াডাক্টের হুমকি নয়, বরং নিরাপত্তার জন্য এই কাজটি করা। এই প্রকল্পের সঙ্গে মাটি অপসারণের ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাব নেই।

পরিবহণমন্ত্রী শেখ রবিউল বলেন, ‘আমরা যারা আছি, এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আমরাও সচেতন। জলাভূমি আপনি পরিকল্পনা ছাড়া ভরাট করতে পারবেন না। এটা রেলওয়ের জায়গা। আগামীতে এই ভায়াডাক্ট আরও সম্প্রসারণও করা হতে পারে। এখানে ভরাট করা হয়েছে প্রকল্পের স্বার্থে। কিন্তু যত্রতত্র ভরাট ও অস্থায়ী স্থাপনা সরানো যাবে না, এটা তো সায়েন্স হতে পারে না।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ

1

চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

2

হামলার ১ দিন পর অনলাইনে এনসিপির অভিযোগ গ্রহণ

3

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

4

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

5

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

6

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

7

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

8

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

9

স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না: রাশেদ

10

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

11

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

12

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

13

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

14

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

15

গোপালগঞ্জে বিদ্যুৎ না থাকায় রেললাইনেই ঘুমিয়ে পড়েন ২ যুবক, ট্

16

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

17

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

18

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

19

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

20