আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৮ জেলের কারাদণ্ড

 

Brother IT Digital

সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৮ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মনপুরা ও কলাতলীর মধ্যবর্তী মেঘনা নদী এলাকায় মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়। পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল ও আবদুর রব এবং মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের বাসিন্দা মো. রিপন, মো. সুজন, মো. শাকিল, মো. শাহিন, মো. আরিফ ও মো. জামাল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আট জেলেকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর জেলের বয়স অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীসহ উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দে

1

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

2

জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ ন

3

ভোলায় বিদেশগামীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

4

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

5

দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়

6

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

7

প্রাথমিকের কারিকুলামে স্পিকিং ও লিসেনিং দক্ষতায় গুরুত্ব দেওয়

8

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার স্থগিত

9

প্রতিটি উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

10

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমি

11

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

12

ভোলায় ওয়ার্ড বিএনপি সভাপতির উপর হামলার জেরে যুবককে গণপিটুনি,

13

ভোলার শিবপুরে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্র

14

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

15

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তা

16

ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন

17

ভোলায় ইউএইচএফপিওদের সঙ্গে ড্যাবের মতবিনিময় সভা

18

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

19

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের বের করে দিলেন বিএনপি

20