আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড



মো. সবুজ, ভোলা: কোস্টগার্ডের জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে ভোলার যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছে কোস্টগার্ড। পরে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল দুপুরে ‘এমভি ফারহান-৯’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই ব্যক্তির বুকে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চে থাকা এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কালিগঞ্জ থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ওই লঞ্চে গিয়ে অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়। পরে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরিবারের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন নিয়মে জমির নামজারি, লাগবে যেসব কাগজপত্র

1

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

2

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

3

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

4

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বো

5

চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ, এলাকায় চাঞ্চল্

6

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

7

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

8

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

9

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

10

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

11

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

12

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

13

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে

14

বিপৎসীমার ওপরে ৯ নদীর পানি, বন্যার আশঙ্কা

15

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলিতে নতুন সিদ্ধান্ত

16

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে

17

ভোলা জেলা পরিষদে চাকরির সুযোগ

18

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

19

‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই’ — স্বরাষ্ট্রমন্ত্রী

20