আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

 

Brother IT Digital

বরিশাল সিটি করপোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের (হিজড়া) মাইদুল ইসলাম অভিকে মজুরিভিত্তিক চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় নিয়োগপত্র তুলে দেন সিটির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়া মাইদুল ইসলাম অভি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যোগদানের দিন থেকে মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন অভি। তিনি কোন শাখায় দায়িত্ব পালন করবেন তা এখনো নির্ধারণ না হলেও তাকে সম্মানজনক জায়গায় দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

নিয়োগপত্র গ্রহণকালে তৃতীয় লিঙ্গের অন্য নাগরিকরাও উপস্থিত ছিলেন অভির সঙ্গে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি তৃতীয় লিঙ্গের নাগরিককে সিটি করপোরেশনে নিয়োগের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন নাগরিকরা। সিটি প্রশাসক শিরীনের এই উদ্যোগ সমাজ থেকে অবহেলা ও বৈষম্য দূর করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অন্যদেরকেও উৎসাহিত করবে বলে মনে করেন তারা।                                                                         

এদিকে সিটি করপোরেশনে চাকরির সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাইদুল ইসলাম অভি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসিসি প্রশাসকের প্রতি।

তিনি বলেন, ‘আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নিকট আমি চিরকৃতজ্ঞ।’

প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

1

বোরহানউদ্দিনে প্রধান শিক্ষক ও সাবেক ইউপি সদস্যের মুক্তির দাব

2

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

3

ভোলায় পার্থের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেয়েছেন ১০

4

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

5

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

6

ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

7

খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা

8

আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা

9

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

10

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসকের মৃত্যু

11

নিজেদের ভুলে বিব্রত ইসি, পরিবর্তন হতে পারে নির্বাচনের সময়সূচ

12

কুচি কুচি করে কাটার পরে বলেন—আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই

13

ক্ষুদ্র ব্যবসায়ীদের দিতে হবে না টার্নওভার কর

14

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

15

কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন

16

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

17

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

18

চরফ্যাশনে ডাব ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার ঘটনায় দুই আসামি গ্রে

19

ছাত্রকে মারধরের অভিযোগে পুলিশ হেফাজতে মাদ্রাসা শিক্ষক

20