আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ: চরম দুর্ভোগে যাত্রীরা

 

Brother IT Digital

রোটেশন পদ্ধতির গ্যাঁড়াকলে বেতুয়া–ঢাকা নৌপথ, চরম দুর্ভোগে যাত্রীরা

এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনের বেতুয়া–ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে মালিকপক্ষের চালু করা রোটেশন পদ্ধতির কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ পদ্ধতির আইনি ভিত্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে রোটেশন পদ্ধতি বাতিল করে স্বাভাবিক ও প্রতিযোগিতামূলক যাত্রীসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, বেতুয়া–ঢাকা নৌপথে এমভি কর্ণফুলী, এমভি টিপু ও এমভি তাসরিফ নামে তিনটি লঞ্চ নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট নিয়েছে। শুরুতে কয়েক মাস নির্ধারিত সময়সূচি অনুসরণ করে লঞ্চ চলাচল করলেও পরবর্তী সময়ে মালিকপক্ষের পারস্পরিক সমঝোতায় রোটেশন পদ্ধতি চালু করা হয়।

অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটিএর নির্ধারিত সময়সূচি উপেক্ষা করে মালিকপক্ষ নিজেদের সুবিধামতো এ পদ্ধতি চালু রেখেছে। এর ফলে কোনো কোনো দিন একটি কোম্পানির লঞ্চ চলাচল বন্ধ থাকছে, যা নৌপথে যাত্রী পরিবহনে সংকট তৈরি করছে। এতে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগও বাড়ছে।

ভুক্তভোগীদের দাবি, প্রচলিত আইন, বিধিমালা কিংবা সরকারি আদেশের ভিত্তিতে রোটেশন পদ্ধতি চালু করা হয়ে থাকলে তার নথিপত্র জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় অবিলম্বে এ পদ্ধতি বাতিল করতে হবে। তাঁদের মতে, লঞ্চমালিকদের ব্যবসায়িক স্বার্থ থাকলেও সাধারণ যাত্রীদের জিম্মি করে রাখার সুযোগ নেই। নদীপথে যাতায়াত অনেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলেও এ রুটে কাঙ্ক্ষিত যাত্রীসেবা নিশ্চিত হচ্ছে না।

চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামাল হোসেন বলেন, প্রতিদিনের সময়সূচি অনুযায়ী তিনটি কোম্পানির লঞ্চ চলাচলের কথা থাকলেও তা মানা হচ্ছে না। রোটেশন পদ্ধতি যাত্রীসেবা নিশ্চিত করার জন্য, নাকি যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরির জন্য—এ প্রশ্নও তোলেন তিনি।

কামাল হোসেনের অভিযোগ, নির্ধারিত কেবিনের বরাদ্দ শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে বাধ্য হয়ে লঞ্চের স্টাফদের জন্য নির্ধারিত ছোট কেবিন অতিরিক্ত টাকা দিয়ে বুকিং করতে হয়।

আছলামপুর ইউনিয়নের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, বিভিন্নভাবে চেষ্টা করেও কেবিন বুকিং করতে না পারায় দীর্ঘ সরকারি ছুটিতেও পরিবার নিয়ে বাড়ি ফিরতে পারেননি তিনি। এ ধরনের ভোগান্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অনিয়মের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্যদিকে, লঞ্চমালিকপক্ষের দাবি, পদ্মা সেতু চালু হওয়ার পর ভোলা–বরিশাল হয়ে সড়কপথে ঢাকায় যাতায়াতকারী যাত্রীর সংখ্যা বেড়েছে। এতে নৌপথে যাত্রী কমেছে প্রায় ৩০ শতাংশ। ফলে লঞ্চ পরিচালনায় লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে লোকসান এড়াতেই রোটেশন পদ্ধতি চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে স্কুলশিক্ষক ইকবাল হোসেন বলেন, লঞ্চমালিকদের ব্যবসায়িক স্বার্থ এবং সাধারণ মানুষের নির্বিঘ্নে যাতায়াতের অধিকার—দুটি বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে সরকার বা বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। মালিকপক্ষের যাত্রীসংকট ও লোকসানের বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও সেই সংকটের দায় যেন সাধারণ যাত্রীদের বহন করতে না হয়, তা নিশ্চিত করতে হবে।

এদিকে, রোটেশন পদ্ধতি বাতিলের দাবিতে এর আগে জনস্বার্থে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ। নোটিশে এ পদ্ধতির কারণে প্রতিযোগিতামূলক যাত্রীসেবা বাধাগ্রস্ত হওয়া, যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি এবং নৌযান চলাচলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অবিলম্বে এ পদ্ধতি বাতিলের আহ্বান জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চেয়ারম্যান হলে ইলিশাকে মাদকমুক্ত করবো: কামাল

1

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

2

চোরাই মোটরসাইকেল উদ্ধারে গিয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

3

রেলসেতুর নিচের মাটি প্রয়োজনেই কাটা হয়েছে, ঝুঁকি নেই: রেলমন্ত

4

৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ

5

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

6

নারী নির্যাতন মামলায় চরফ্যাশনের সেই নূরনবীর জামিন নামঞ্জুর,

7

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

8

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

9

ভারতজুড়ে নতুন কর্মসূচীর ঘোষণা সিজেপির

10

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

11

আগস্টে কোনো রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

12

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

13

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

14

চরফ্যাশনে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

15

রায়পুরে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, আহত আরেক কন্যা

16

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ ৪ জন, রাতে শপথ

17

বিকল ৪ টিউবওয়েল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ

18

চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ, এলাকায় চাঞ্চল্

19

লালমোহনে ৩০ লাখ টাকার চেক প্রতারণা মামলায় সিরাজ মোল্লাকে কার

20