আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরকারিতে লবণ কম, স্ত্রীকে পেটালেন স্বামী; অতঃপর বাবাকে পেটাল দুই ছেলে!

 

Brother IT Digital

মো. নোমান, শশিভূষণ: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে তরকারিতে লবণ কম নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে বাবাকে মারধরের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। পরে এ ঘটনার প্রতিবাদ করায় চাচা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে। এতে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওলি চৌকিদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. জাহাঙ্গীর চৌকিদারের অভিযোগ, কয়েক দিন আগে তাঁর চাচাতো ভাই মিজান চৌকিদার ও মিজানের স্ত্রী কোহিনূর বেগমের মধ্যে রান্না করা তরকারিতে লবণ কম নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁদের ছেলে হাসান ও জিহাদ বিষয়টি নিয়ে বাবার কাছে জানতে চান। পরে কথা-কাটাকাটির জেরে দুই ছেলে তাঁদের বাবা মিজান চৌকিদারকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে মিজানকে উদ্ধার করেন এবং পরিস্থিতি শান্ত করেন। পরে ছেলেদের হাতে মারধরের শিকার হওয়ার ঘটনায় অপমানবোধ থেকে মিজান চৌকিদার চিল্লার জামাতে চলে যান বলে জানান জাহাঙ্গীর।

জাহাঙ্গীর চৌকিদার বলেন, ওই ঘটনার পর গত রোববার সন্ধ্যার দিকে স্থানীয় ফকির হাট বাজারে তিনি সদাই কিনতে যান। সেখানে কয়েকজন তাঁকে বাবা-ছেলের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করেন। জবাবে তিনি বলেন, তাঁদের সঙ্গে পারিবারিক বিরোধ থাকায় তাঁকে কিছু জানানো হয়নি। তবে বাবাকে মারধরের ঘটনাটি মেনে নেওয়ার মতো নয় এবং ছেলেদের বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীরের দাবি, তাঁর এ বক্তব্যে ক্ষিপ্ত হয়ে হাসান ও জিহাদ বাড়িতে ফিরে আসার পর দেশীয় অস্ত্র নিয়ে লোকজনসহ তাঁর বসতঘরে হামলা চালান। তাঁরা ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তিনি ঘর থেকে বের হয়ে কী হয়েছে জানতে চাইলে তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও বলেন, তাঁকে রক্ষা করতে স্ত্রী রিনা বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর ও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে তাঁদের ছেলে হ্নদয় বাজার থেকে বাড়িতে ফিরলে তাঁকে টেনেহিঁচড়ে অভিযুক্তদের ঘরে নিয়ে আটকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর দুই শিশুকন্যাও মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় পরিবারের সদস্যদের ওপর হামলার কারণ বুঝতে পারছেন না জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেছেন জাহাঙ্গীর চৌকিদার।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, হাসান ও জিহাদসহ তাঁদের সহযোগীরা এলাকায় বেপরোয়া আচরণ করেন। সামান্য বিষয় নিয়ে বিরোধ দেখা দিলেই তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন বলে তাঁদের দাবি। এ কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তাঁরা।

অভিযুক্তদের মধ্যে হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ চ্যানেল ভোলাকে বলেন, জাহাঙ্গীর নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ছেলেসহ রক্তাক্ত অবস্থায় থানায় এসেছিলেন। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদা

1

লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি মোশাররফ ও সম্পাদক হোসে

2

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

3

বীর সাজবেন ভালো কথা, খোঁচাখুঁচি করবেন না: রুমিন ফারহানা

4

মনপুরায় জমি দখল করে ঘাস বিক্রির অভিযোগ

5

ইরাবের সভাপতি মীর জসিম , যৌথ সম্পাদক সালমান ও নূর

6

কফি খাওয়ার কথা বলে ৩০০ ফিটে নিয়ে গিয়ে নায়িকাকে মারধর

7

গাজীপুরে ভোলার দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

8

বিদ্যুৎহীন মাদ্রাসায় মোমের আলোয় কোরআন পড়ছে ৩০০ শিশু, চুরি হয়

9

‘আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’

10

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

11

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

12

মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত শিশুটি তারই ছেলে

13

১৩৫ দিনেই কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

14

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

15

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ নির্ধারণ

16

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

17

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আ

18

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

19

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন করল

20