আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও শিক্ষা বোর্ডের অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। কিন্তু ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।

এতে আরও বলা হয়, এ ধরনের কোনো বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে কমিটি।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সরকারের ওপর নির্ভর করবেন না: জামায়াত আমির

1

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

2

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধ

3

ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা সরানোর নীতিগত সিদ্ধান্ত

4

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: ন

5

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

6

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

7

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

8

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

9

নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়

10

স্বামীকে খুন করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

11

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

12

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

13

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুব

14

যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য বড় সুখবর

15

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

16

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

17

ভোলায় ৪ দিন বন্ধ থাকবে পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক সেবা

18

বোরহানউদ্দিনে ৪ শতাংশ জমির বায়না, ১০ লাখ টাকা লেনদেনের দাবি

19

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

20