আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

 

Brother IT Digital

মাদ্রাসার যেসব শিক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রোববার (৩০ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ খ্রিষ্টাব্দের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণের প্রক্রিয়া কয়েকটি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

নির্দেশনায় বলা হয়, শুধু ২০২৭ খ্রিষ্টাব্দে দাখিল পরীক্ষার কেন্দ্রস্থিত মাদ্রাসা থেকে দাখিল প্রাইভেট রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরম পূরণ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের বয়স সর্বনিম্ন ১৯ বছর (১ জানুয়ারি ২০২৭ তারিখে) হতে হবে। রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ ফি জমা দেয়া যাবে ৩০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তথ্য এন্ট্রি করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া

যে কোন ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd প্রবেশ করে e-sife এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN ও Entry Password দিয়ে লগইন (Login) করে পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ২৪১/- রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে। এন্ট্রি অপশনে গিয়ে আলিম প্রাইভেট সিলেক্ট করতে হবে। এন্ট্রিকৃত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্যের তালিকার প্রিন্ট আউট নিয়ে ভালভাবে তথ্য যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাইয়ে ভুল ধরা পড়লে লিস্টের Edit অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করতে পারবে। জন্ম নিবন্ধন কার্ড/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য এন্ট্রি সম্পন্ন করতে হবে। দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ এক বছর নির্ধারিত (নবায়নযোগ্য নয়)। চাকুরিরত প্রার্থীদের বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ঠিক থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে রেজিস্ট্রেশন ও ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়াও প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফরমপূরনের জন্য যে কোন আবেদনপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত কোন আবেদনপত্র গ্রহণ যোগ্য নয়। প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু সাধারণ ও মুজাব্বিদ শাখায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থী অতিরিক্ত বিষয় গ্রহণ করতে পারবে না।                       


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আইচায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

1

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

2

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

3

দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তরের আহ্বান প্রধানমন

4

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

5

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

6

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্র

7

নিজেদের ভুলে বিব্রত ইসি, পরিবর্তন হতে পারে নির্বাচনের সময়সূচ

8

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

9

বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ল

10

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

11

ফের বাড়ল এলপিজির দাম

12

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

13

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযো

14

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ

15

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

16

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

17

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

18

১০০ গুণী শিক্ষককে দেয়া হবে সম্মাননা: মাহদী আমিন

19

অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল, জানালেন মা

20