আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগে ধুঁকছে চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন:ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ১৮৬ নম্বর চর আইচা ৮ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হওয়া এবং পাঠদান কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের ১১৭ জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

অভিযোগকারী শিক্ষক মো. নেসার উদ্দিন বলেন, বিদ্যালয়ের সরকারি বেতনভুক্ত শিক্ষক মো. নাজমুল ও মোসাম্মদ মাহফুজা নিয়মিত পর্যাপ্ত সময় বিদ্যালয়ে অবস্থান করেন না। তার অভিযোগ, বিদ্যালয় সকাল সাড়ে ৯টার আগে খোলা হয় না এবং দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যায়। ফলে খসড়া গেজেটভুক্ত শিক্ষকরা নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনায় নানা বাধার মুখে পড়ছেন।

তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০১৭ সালে প্রকাশিত খসড়া গেজেটভুক্ত শিক্ষক তালিকায় তারসহ চারজন শিক্ষকের নাম রয়েছে। এছাড়া একজন অস্থায়ী শিক্ষকও বিদ্যালয়ে পাঠদান করছেন। এসব শিক্ষক দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন বলে দাবি করেন তিনি। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল ও সহকারী শিক্ষক মোসাম্মদ মাহফুজার অসহযোগিতার কারণে তাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন নেসার উদ্দিন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অনুমোদিত পদ রয়েছে ছয়টি। এর মধ্যে একজন প্রধান শিক্ষক, চারজন সহকারী শিক্ষক এবং একজন সংরক্ষিত সহকারী শিক্ষকের পদ রয়েছে। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষকের ঘাটতি রয়েছে।

বিদ্যালয়ে সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. নাজমুল (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) ও মোসাম্মদ মাহফুজা। খসড়া গেজেটভুক্ত শিক্ষক হিসেবে রয়েছেন মো. নেসার উদ্দিন, সফিউদ্দিন, রুবিনা আফরোজ ও জান্নাত। এছাড়া অস্থায়ী শিক্ষক হিসেবে রয়েছেন মহিউদ্দিন।

বিদ্যালয় সূত্রে আরও জানা যায়, বর্তমানে বিদ্যালয়ে ১১৭ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে ২১ জন, দ্বিতীয় শ্রেণিতে ১৮ জন, তৃতীয় শ্রেণিতে ১৮ জন, চতুর্থ শ্রেণিতে ২০ জন, পঞ্চম শ্রেণিতে ২০ জন এবং ট্রেডে ২০ জন শিক্ষার্থী রয়েছে।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল বলেন, তার বাড়ি আঞ্জুর হাট এলাকায় হওয়ায় বিদ্যালয়ে পৌঁছাতে কিছুটা দেরি হয়। তবে বিদ্যালয় দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে বলে দাবি করেন তিনি।

সহকারী শিক্ষক মোসাম্মদ মাহফুজা বলেন, সংসারিক কাজের কারণে মাঝে মাঝে বিদ্যালয়ে আসতে দেরি হয়। তবে তিনি সকাল সাড়ে ৯টার আগেই বিদ্যালয়ে উপস্থিত থাকেন বলে দাবি করেন।

বিদ্যালয় সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাবেয়া বেগম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত হয়ে পড়লে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে নানা সমস্যা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে বিদ্যালয়ের জন্য ২০১১ সালে ৩৩ শতাংশ জমি দান করেন আবদুল হাকিম মোল্লা। জমিদাতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে স্থানীয় মান্নান হাওলাদার নামে সাবেক এক সেনা সদস্য জোরপূর্বক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নেন। এতে জমিদাতা পরিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে মান্নান হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত রয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে বেতনভুক্ত শিক্ষক দিয়ে শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

স্থানীয় অভিভাবকদের দাবি, বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অনুমোদিত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সৌদির বার্তা

1

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

2

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

3

বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, লোকালয়ে আতঙ্ক

4

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

5

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

6

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলে

7

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

8

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

9

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

10

ভোলায় সাংবাদিকের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

11

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

12

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

13

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

14

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

15

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্

16

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

17

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

18

যাদের জন্য জয় বাংলা স্লোগান দেন, সেই পরিবারের কেউ বাংলাদেশে

19

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

20