আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার



মো. সবুজ : ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোলার মেয়ে সুমাইয়া আক্তার পারভীনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

শনিবার (২০ জুন) রাতে ভোলার চরফ্যাশন উপজেলা  থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 
নিহত সুমাইয়া আক্তার পারভিন (৩৫) চরফ্যাশন উপজেলার উত্তর শিবা এলাকার মৃত সাইদুল হক পাটোয়ারীর মেয়ে। তিনি ঢাকার নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মনির হোসেন ও লতা বেগম। তারা মামলার ১ ও ২ নম্বর আসামী।
জানা গেছে, গেল ১৮ জুন বিকেল ঢাকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ান ব্যাংক সংলগ্ন গ্রীন ভিউ মডেল টাউনের ২ নম্বর গেট এলাকার একটি ফ্ল্যাটে সুমাইয়া আক্তার পারভীনকে হত্যা করা হয়। পরে নিহতের বোন ফাতেমা ইয়াসমিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর র‍্যাব -৮ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মনির ও দুই নম্বর আসামী লতা বেগমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরফ্যাশনের দলারহাট থানায় হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

1

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

2

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কিনা, জানালেন তথ্য উপ

3

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

4

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

5

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

6

স্ত্রী মশা দমনে ৬ লাখ পুরুষ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র

7

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

8

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

9

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

10

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

11

ভোলায় স্বামী-স্ত্রীসহ 'জ্বীনের ৪ বাদশা' গ্রেফতার

12

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

13

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

14

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

15

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

16

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

17

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

18

লালমোহনে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

19

পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল

20