আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের

 

Brother IT Digital

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তার ঠাকুরগাঁও- ১ (ঠাকুরগাঁও সদর) সংসদীয় আসনটি শূন্য হয়েছে। ফলে শিগগিরই ঠাকুরগাঁওয়ের শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা হিরো আলম এবারও তার প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছেন।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে হিরো আলম বলেন, 'আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি।'

'এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো'- যোগ করেন হিরো আলম।

তিনি জানান, কোনো দলের হয়ে নির্বাচন করবেন না। তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখা যাবে এই আসনে।

তবে উপনির্বাচনের তফসিল, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা চূড়ান্ত হবে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কর্মপ রিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্

1

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

2

১০ লিটারে যে পরিমাণ অকটেন চুরি করছে পাম্প

3

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল

4

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

5

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

6

দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

7

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

8

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

9

মনপুরায় শিক্ষক সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা, শূন্য ৪৮ শিক্ষক

10

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গ

11

আজ কত দামে বিক্রি হচ্ছে এলপিজির সিলিন্ডার

12

শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার যেসব এলাকায়

13

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

14

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

15

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

16

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পর

17

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

18

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

19

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

20