আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

 

Brother IT Digital

কুমিল্লার দাউদকান্দিতে আটক করে থানায় আনার পর দরজা ভেঙে ১৭ কিশোর গ্যাং সদস্য পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় থানার ভেতরে ব্যাপক তাণ্ডব চালানো হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তবে এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়েছিল। রাতে ওই কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় থানার ওই কক্ষের ভেতরে থাকা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে আটকদের মধ্যে ১৭ জন পালিয়ে যান।

আটক কিশোরদের অভিভাবকরা জানান, আটকদের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে পুলিশের অপরাধ-সংক্রান্ত রেকর্ড খাতায় কোনো অভিযোগ নেই। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল থেকে আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন দাউদকান্দি মডেল থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, তেমন কিছু হয়নি। অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে ২৮ জনকে আটক করায় তাদের স্বজনরা একসঙ্গে এলে একটু ভিড় হয়। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের যাচাই-বাছাই চলছে।

প্রসঙ্গত, বুধবার কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত অভিযানে মোট ৬২৪ কিশোরকে আটক করা হয়। এর মধ্যে দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করে থানা পুলিশ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

1

বোরহানউদ্দিনে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘এ রহমান ইলেকট্রনিক

2

বাংলাদেশের বক্তব্য ‘কূটনৈতিকভাবে রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি

3

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

4

বোরহানউদ্দিনে গাঁজা সহ জয়নাল পাটোয়ারী আটক

5

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

6

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

7

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

8

ছাত্রলীগের সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

9

যে কারণে গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দে

10

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

11

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

12

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

13

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

14

দৌলতখানে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের চেষ্

15

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

16

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়

17

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রে

18

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

19

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

20