আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্ষক

 

Brother IT Digital

মো. শিহাব, শশিভূষণ: ভোলার চরফ্যাশনের শশিভূষণ থানা এলাকায় ট্রাক্টর চালিত ট্রলির চাপায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া আক্তার ওই ওয়ার্ডের মো. শফিক আহমেদের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া আক্তার বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পথে একটি ট্রাক্টর চালিত ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হাসান চ্যানেল ভোলাকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

1

ধরলা ভাঙন রোধে ৩০০ কোটি টাকার কাজ করা হবে: ত্রাণমন্ত্রী

2

চ্যানেল ভোলায় খবর প্রকাশের পর রক্ত দিলেন পুলিশ সদস্য, সফল হল

3

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

4

বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ সিগারেট জব্দ

5

ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

6

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ে

7

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

8

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সরকার হাত গুটিয়ে বসে নেই

9

ভোলার বাজারে কিছুটা কমেছে ডিম-মরিচের দাম, স্বস্তি ফেরেনি পুর

10

আমদানিতে ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

11

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

12

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

13

আমার সুস্থ বাচ্চা হেঁটে হেঁটে হাসপাতালে আসছে, ওরা মাইরা ফেলল

14

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

15

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

16

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

17

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার ভরসা চরফ্যাশন হাসপাতাল, নেই আ

18

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

19

কর্মহীন মনপুরার তরুণরা: জীবিকার খোঁজে ছাড়ছেন প্রিয় দ্বীপ

20