আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ

 

Brother IT Digital

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতার হুমকির পর রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে ময়মনসিংহে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকালে এ এন এম আয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, হামলায় আহত হওয়ার ঘটনায় আজই থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবেন তিনি।

এর আগে গতকাল রোববার দুপুরে সংগঠনের কাজে ভালুকায় গেলে একদল দুর্বৃত্তের আক্রমণের শিকার হন এ এন এম আয়াস। রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশা জানান, অতর্কিত হামলার পর আয়াস বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ এন এম আয়াস জানান, রোববার দুপুরের দিকে ভালুকার একটি সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় শারীরিক লাঞ্ছনার পাশাপাশি তাঁকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টাও করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ফোনের মাধ্যমে আয়াসের সম্ভাব্য নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়।

ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় আয়াস নিজেই থানায় এসে মৌখিক অভিযোগ করেন। থানায় প্রায় ১০ মিনিটের মতো অবস্থান করে পানি পান করার পর তিনি একা একাই বেরিয়ে যান। তাঁকে পুলিশি সহায়তার প্রস্তাব দেওয়া হলে তিনি জানান যে বাইরে তাঁর নিজস্ব লোক রয়েছে।’

হামলার নেপথ্য কারণ নিয়ে বলতে গিয়ে আয়াস জানান, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগ সমর্থকদের বাধা দেওয়া ও মারধরের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর পর থেকেই দেশ-বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ক্রমাগত তাতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় অটোরিকশা-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

1

সৌরবিদ্যুতে চার্জ হবে ব্যাটারিচালিত রিকশা, লাগবে নিবন্ধন

2

বাড়ির উঠানে গাছ লাগিয়ে নিয়মিত গাঁজা বিক্রি, ৫ গাছসহ গ্রেপ্তা

3

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

4

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি : চ্যাম্পিয়নরা পাবে ৬১৬ কোটি, বা

5

দেশের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের নতু

6

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

7

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

8

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

9

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে

10

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

11

মেঘনা আলমের জীবনে কে সেই ‘ক্ষমতাধর ব্যক্তি’, মিলল চাঞ্চল্যকর

12

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

13

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

14

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

15

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে

16

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

17

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

18

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

19

জামায়াত এমপির সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও

20