আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমাজের নিকৃষ্টরা এমপি-মন্ত্রী আর বড় দুর্নীতিবাজরাই নেতা হচ্ছে: স্পিকার

 

Brother IT Digital

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজরা সমাজের নেতা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এই সংবর্ধনার আয়োজন করে।

বক্তব্যে স্পিকার বলেন, “সবচেয়ে বড় দুর্নীতিবাজরা সমাজের বড় নেতা হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের দোষ দিই না, সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে। এখানে ভালো মানুষের নির্বাচনে দাঁড়াবার সুযোগ নেই। সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। তবে দেশ সবসময় এমন থাকবে না।”

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগের দুঃশাসন থেকে যেহেতু আমরা মুক্ত হয়েছি, আগামী দিনে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন এবং আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে পারব।”

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

1

চরফ্যাশনের হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে মা ইলিশ, নেপথ্যে বর

2

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না:

3

পুলিশের জন্য কেনা হবে ৬ হাজার ৬০৯ কোটি টাকার গাড়ি

4

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

5

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

6

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

7

ধর্ষণের অভিযোগে অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্

8

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

9

চরফ্যাশনে যৌথ অভিযানে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

10

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, আটক ২

11

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

12

নবীদের জীবন থেকে পাওয়া ৫ শিক্ষা

13

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

14

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহ

15

যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্ব

16

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

17

দাম কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

18

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

19

কেক কেটে ‘শিকারি’-এর সাফল্যে উদযাপন জায়েদ খানের

20