আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় আটককৃত সার ও ডিজেল টেন্ডারে বিক্রি

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ৪৯৩ বস্তা ইউরিয়া সার ও ৪০০ লিটার ডিজেল টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়।

টেন্ডারে প্রতি বস্তা ইউরিয়া সারের সর্বোচ্চ দর উঠেছে ৭৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দর উঠেছে ৮০ টাকা। সারের সর্বোচ্চ দরদাতা হয়েছেন স্থানীয় ব্যবসায়ী কাজী হুমায়ুন কবির এবং ডিজেলের সর্বোচ্চ দরদাতা হয়েছেন ব্যবসায়ী মুফিজুল ইসলাম।

টেন্ডার কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবিরসহ স্থানীয় ব্যবসায়ীরা। তাদের উপস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়ায় টেন্ডার সম্পন্ন করা হয়।

কোস্টগার্ডের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা।

এ সময় নদীতে থাকা একটি মাছ ধরার বোটে তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ৪৯৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ২৪ হাজার ৬৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৬ হাজার ২৫০ টাকা।

এ ছাড়া সার পরিবহনে ব্যবহৃত ‘এফবি মা-২’ নামের একটি মাছ ধরার বোট, যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা এবং ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় আটজনকে আটক করে থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা সার দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে এসব সার কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

দক্ষিণ আইচার নদীপথে সার পাচার প্রতিরোধে কোস্টগার্ডের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আইচায় ধানের বাম্পার ফলন, বাজারদর কমে বিপাকে কৃষক

1

রুপির বিপরীতে টাকার বড় উত্থান: ভারতগামী বাংলাদেশিদের জন্য স্

2

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত: রি

3

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

4

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

5

অন্ডকোষের ব্যথা দূর করার পদ্ধতি জেনে নিন

6

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে

7

সরকারি সম্মানির তালিকায় অনিয়ম, জামায়াতের ২ নেতাকে অব্যাহতি

8

ফের বাড়ল এলপিজির দাম

9

ভোলায় তথ্যমন্ত্রী পার্থর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডি

10

১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল, পাওয়া যাবে নভেম্বর পর্যন্ত

11

মনপুরায় বিএনপি কার্যালয়ে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, পুলিশি অভ

12

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান

13

লালমোহনে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ‘রিয়াদ বিয়ে না করল

14

এবার মোদিকে পদ ছেড়ে দেওয়ার কথা বললেন সিজেপি প্রধান

15

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন

16

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

17

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

18

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

19

বোরহানউদ্দিনে গাঁজা গাছসহ যুবক আটক

20