
চ্যানেল ভোলা: অবশেষে সিলগালা করে রাখা শিশু ওয়ার্ডের চাবি ফিরে পেয়েছে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওয়ার্ডটির চাবি বুঝে পাওয়ার পর সেখানে মেরামতকাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।