আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

 

Brother IT Digital

সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১৮ নভেম্বর) রাতে তজুমদ্দিন বাজারে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ভোলা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাসান মো. ছাফা পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

1

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

2

চরফ্যাশনে পুকুরের দখল নিয়ে উত্তেজনা, হামলার অভিযোগে আহত ৩

3

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

4

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

5

নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ আসবে যেভাবে

6

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চ

7

ভোলায় জুয়ার আসরে অভিযান, নগদ ৩৩ হাজার টাকাসহ গ্রেপ্তার ৭

8

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত

9

ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার

10

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত

11

বরিশালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

12

স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোরহানউদ্দিনের হালিমা

13

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

14

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

15

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধ

16

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

17

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত

18

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

19

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ

20