আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার চরফ্যাশনে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চরফ্যাশন উপজেলার আহমদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চরমানিকা আউটপোস্ট কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ট্রলিং সরঞ্জামসহ ১৪ জেলেকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ভোলার লালমোহন, চরফ্যাশন ও দুলারহাটের ১০ জন, বরিশালের বাকেরগঞ্জের দুজন এবং পটুয়াখালীর বাউফলের দুজন রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম।

জব্দ করা বোট, জাল ও অন্যান্য সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ড।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কি

1

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

2

ছাত্রদল ও পতিত স্বৈরাচারের দোসররা ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতি

3

১১ বছরের শিশুর বিয়ে, বর-কনের বাবা-ঘটকের কারাদণ্ড

4

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

5

আসামির স্ত্রীর সঙ্গে এসআইয়ের অডিও-ভিডিও ফাঁস

6

বহির্মুখী রেমিট্যান্সে সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাং

7

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

8

বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে তরুণী অনলাইনে নিকাহের পর নামলেন

9

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

10

জামায়াত অপরাধী পাপ মুক্তকরণ টিকিট চালু করেছে

11

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

12

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

13

প্রতিটি উপজেলার তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

14

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

15

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

16

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

17

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

18

৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করার পরিকল্পনা: নৌপ

19

মেসির বিদায়, স্মৃতিতে ভাসলেন পরীমনি-পূর্ণিমা

20