আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিনি

 

Brother IT Digital

চট্টগ্রামমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারীর যাত্রার গাড়ি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাপলা চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক কর্মসূচিতে যোগ দেন একটি কালো টয়োটা প্রাডো গাড়িতে।

মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর সময় গাড়িটির ছাদে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাসীরুদ্দীন। তার হাতে ছিল জাতীয় পতাকা।

লংমার্চে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটি নিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। নাসীরুদ্দীন জানান, তার নিজের কোনো গাড়ি নেই। কর্মসূচিতে কীভাবে যাবেন, তা নিয়ে আগের রাতে কয়েকজন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তার ভাষ্য, এক শুভাকাঙ্ক্ষী তাকে গাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথা জানান। এরপর তিনি ওই ব্যক্তিকে গাড়ি নিয়ে আসতে বলেন।

তবে গাড়িটির মালিক বা যিনি এটি দিয়েছেন, তার পরিচয় প্রকাশ করেননি নাসীরুদ্দীন। কারণ হিসেবে তিনি বলেন, পরিচয় প্রকাশ করা হলে ওই ব্যক্তির গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের গাড়ি কেনার ইচ্ছার কথাও জানিয়েছেন এনসিপির এই নেতা। এ জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন ভালো একটি গাড়ি কিনতে পারেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

1

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

2

বিশ্বকাপের সময় ব্রাজিলে ১১৮ কোটি টাকার নকল জার্সি জব্দ

3

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

4

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

5

তজুমদ্দিনে অস্ত্র গুলিসহ ৩ ডাকাত আটক

6

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

7

ভোলায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

8

অর্গানোগ্রাম সংশোধন ও স্থায়ী নিয়োগসহ ১২ দফা দাবিতে ভোলায় ওজো

9

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

10

বিএসএফকে ১ হাজার একরের বেশি জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

11

চরফ্যাশনের কুকরী-মুকরী সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ রডের বদলে

12

যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

13

পিংক বাস কী আসলেই মেয়াদোত্তীর্ণ, ব্যাখ্যা দিল বিআরটিসি

14

দেশে চার–পাঁচ মাসের সার মজুত আছে: কৃষিমন্ত্রী

15

মাতা-পিতার ভরণ-পোষণ না করলে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

16

ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার

17

পাঁচ জেলায় বন্যার শঙ্কা

18

আজ পুলিশের সাথে এক কাপ কফি খাওয়ার দিন

19

শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা

20