আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদলের টিশার্ট পরে সারজিস-পাটওয়ারীর গাড়িতে হামলা

 

Brother IT Digital

হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের টিশার্ট পরা একজন যুবক এনসিপির নেতাবৃন্দ ও তাদের গাড়িবহরে হামলা চালায়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে স্থানীয় ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক থেকে পোস্ট করা হয়। এতে দেখা যায়, লাল টিশার্ট পরা এক যুবক এনসিপির সাদা হায়েস গাড়ি ভাঙচুরের চেষ্টা চালাচ্ছেন। এ সময় গাড়ির চালককে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক পেটাচ্ছেন তিনি। হামলাকারীর টিশার্টের পেছনে সাদা অক্ষরে লেখলা হবিগঞ্জ জেলা ছাত্রদল। এ সময় আরও কয়েকজনকে রড হাতে হামলায় অংশ নিতে দেখা যায়। তারা অশ্রাব্য গালাগাল করছিলেন।

ভিডিওটি পোস্ট করে নাসীরুদ্দীনের পেজ থেকে বলা হয়েছে, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপি-ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী হামলা। পুলিশের উপস্থিতিতে বিএনপি-ছাত্রদলের এই হামলায় কয়েকজন সাংবাদিক ও এনসিপি নেতাকর্মী আহত হয়েছে। এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে হামলা করেছে বিএনপি-ছাত্রদলের সন্ত্রাসীরা।

হামলার বিষয়ে পুলিশ কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

এনসিপির মিডিয়া উইং জানিয়েছে, পদযাত্রার সমাবেশ চলাকালে মঞ্চে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। প্রথম দফায় তাদের ওপর হামলা করে ছাত্রদল। পরে গাড়িতে থাকা অন্য নেতাকর্মী ও সাংবাদিকদের ওপরও হামলা করেন তারা।

গণভোটের রায় বাস্তবায়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ওই কর্মসূচি আয়োজিত হয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশন শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ নিয়ে নথি তলব

1

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জ

2

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

3

আগামীকাল ভোলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

4

বাঁধনের ওপর হামলার ঘটনায় এনসিপির ক্ষোভ

5

ভোলায় ইউএইচএফপিওদের সঙ্গে ড্যাবের মতবিনিময় সভা

6

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

7

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

8

তজুমদ্দিনে মায়ানমারে পাচারের সময় ৮ টন ইউরিয়া সার জব্দ

9

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

10

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

11

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

12

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

13

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

14

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

15

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

16

জমি লিখে না দেয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিলো একমাত্র ছেলে

17

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

18

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ দাবি, ক্ষোভে ‘ঘুষ.সাইট’ খুললেন

19

শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগে ধুঁকছে চর আইচা সরকা

20