আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারের কৃত্রিম সংকট একটি রাজনৈতিক দলের সাজানো নাটক: প্রতিমন্ত্রী শাহে আলম

 

Brother IT Digital

কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করে একটি রাজনৈতিক দল সরকারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, জামায়াতে ইসলামী তাদের নেতাকর্মীদের উসকানি দিয়ে বিভিন্ন এলাকায় সারের সংকটের পরিস্থিতি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, সারের কৃত্রিম সংকট তৈরির সঙ্গে একটি রাজনৈতিক দল এবং বিগত সরকারের সময়ে নিয়োগ পাওয়া কিছু ডিলার জড়িত ছিলেন। তিনি দাবি করেন, সারের সংকটের কথা যখন বলা হয়েছিল, তখন দেশের কোথাও প্রকৃত অর্থে সারের ঘাটতি ছিল না। কুড়িগ্রামেও পর্যাপ্ত সার মজুদ ছিল এবং ডিলারদের কাছেও প্রয়োজনের তুলনায় যথেষ্ট সার ছিল।

এ সময় একটি মানচিত্র হাতে নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব এলাকায় সারের সংকট নিয়ে আন্দোলন হয়েছে, সেগুলোর মধ্যে কুড়িগ্রাম, রংপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা রয়েছে। তাঁর দাবি, এসব এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন

1

দেশের পোলট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োট

2

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

3

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, ক্ষোভ মুসল্লিদের

4

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

5

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?

6

দেশের রাজনীতি একদল মোনাফেকের হাতে পড়ছে: উমামা ফাতেমা

7

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক

8

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

9

চরফ্যাশনে জেলে তালিকা হালনাগাদে মতবিনিময়

10

সাধারণ মাথাব্যাথা নাকি হেড অ্যান্ড নেক ক্যানসারের সংকেত?

11

ভোলা জেলা নিয়ে সরকারের নানা পরিকল্পনা রয়েছে: খলিল আহমেদ

12

৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেপ্তার

13

শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

14

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

15

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

16

জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আ

17

আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন: লুবাবা

18

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করীম

19

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

20