আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

 

Brother IT Digital

ভোলার মনপুরায় মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। শনিবার সন্ধ্যায় মাছটি ঘাটে আনা হলে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল এই মাছটি এক নজর দেখতে আড়তে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা ও ব্যবসায়ীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে খালেক মাঝি।

জেলে খালেক মাঝি জানান, শনিবার মেঘনা নদীতে ইলিশের জাল ফেললে অন্যান্য ছোট আকৃতির ইলিশের সঙ্গে বিশাল এই কোরাল মাছটি ধরা পড়ে। পরে ঘাটে এনে উন্মুক্ত নিলামে তোলা হলে মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন প্রতি কেজি ১,৪০০ টাকা হিসাবে মোট ৩৫ হাজার টাকায় এটি কিনে নেন।

ক্রেতা এরশাদ হোসেন জানান, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে যৌথভাবে ভাগ করে খাওয়ার উদ্দেশ্যে তারা মাছটি কিনেছেন।

অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা জানান, ২৫ কেজির এই কোরাল মাছটি ঢাকার বাজারে পাঠাতে পারলে আরও অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব হতো।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের কিছুটা সংকট চলছে। এই সময়ে জেলেদের জালে বড় আকৃতির কোরাল বা পাঙাশ ধরা পড়া নিঃসন্দেহে তাদের জন্য স্বস্তির। আশা করছি সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় এমন আরও বড় বড় মাছ ধরা পড়বে।’                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ফ্যাশন হাউজ ‘মুর'

1

‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’- অপ্রতিমের মায়ের ক্ষোভ

2

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

3

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

4

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

5

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ তজুমদ্দিনের কিশোর মিহাদ

6

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

7

সরকারের ১৮০ দিনের উন্নয়নের প্রামাণ্য দলিল প্রকাশ

8

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা

9

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

10

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

11

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

12

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢ

13

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

14

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

15

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

16

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

17

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

18

নামছে আরও ১০০ পিংক বাস

19

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

20