আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে যা আছে কনস্যুলেটের চিঠিতে

 

Brother IT Digital

সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে এ বিষয়ে কিছুই জানায়নি দেশটির কর্তৃপক্ষ। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পরও বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে অবহিত করা হয়নি।

গত রোববার (১৮ অক্টোবর) এ বিষয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তথ্যটি জানায়।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৪ অক্টোবর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানা যায়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশী হলেন, নজরুল ইসলাম ও সুইটি আক্তার। চিঠিতে উল্লেখ করা হয়, সৌদি গণমাধ্যমে প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করেছেন তারা। এই দুই ব্যক্তির বিস্তারিত তথ্য সৌদির কর্তৃপক্ষ সরবরাহ করেনি বলে কনস্যুলেটের চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে জানানো হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশীদের তথ্য চেয়ে জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছিল। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর একটি তালিকা পাওয়া যায়, যেখানে নজরুল ইসলাম ও সুইটি আক্তারের নাম ছিল। তবে তালিকায় তাদের শাস্তি সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা সৌদি আরবের আল মাজাল নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

তালিকা অনুযায়ী, নজরুল ইসলামকে ২০২৩ সালের ১ আগস্ট তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধের অভিযোগে আটক করা হয়। এর পরদিন ব্যভিচারের অভিযোগে আটক হন সুইটি আক্তার। নজরুলকে জেদ্দা সংশোধনাগারে এবং সুইটিকে জেদ্দার নারী কারাগারে রাখা হয়েছিল। তবে তালিকায় তাদের কারও সাজা সম্পর্কে কোনো তথ্য উল্লেখ ছিল না বলে চিঠিতে জানানো হয়।

কনস্যুলেটের চিঠিতে বলা হয়, সৌদি আরবে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে এর আগে কোনো বাংলাদেশীকে মৃত্যুদণ্ড দেয়ার নজির নেই। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারগুলোতে বিভিন্ন ধরনের নৈতিকতাসংক্রান্ত মামলায় ৩০৬ জন বাংলাদেশীর আটক থাকার তথ্য তালিকায় আছে। তাদের মধ্যে ১৪৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ঘোষিত হয়েছে। সর্বনিম্ন সাজা এক মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড।

চিঠিতে কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর পরিবারের পক্ষ থেকে আইনগত সহায়তা চেয়ে কোনো আবেদন করা হয়নি, এমনকি এ বিষয়ে কনস্যুলেটের সঙ্গে কোনো যোগাযোগও করা হয়নি। অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষও তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা কিংবা তা কার্যকরের বিষয়ে কনস্যুলেটকে কোনো তথ্য জানায়নি।

মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপি ও মামলার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে চিঠিতে জানায় কনস্যুলেট। এতে আরও বলা হয়, রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে আটকে আছে পে-স্কেলের গেজেট

1

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

2

ভোলার বোরহানউদ্দিন বাবা-মায়ের সঙ্গে আর কখনো স্কুলে যাবে না

3

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

4

ভোলায় অটোরিকশা-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

5

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, বাংলাদেশি কত

6

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

7

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

8

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

9

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

10

সম্পত্তি দান করেও জীবদ্দশায় ভোগ-দখলের অধিকার প্রবীণের সুরক্ষ

11

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

12

সিলগালা করা ওয়ার্ডের চাবি ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

13

২৭ বছর পর জেল থেকে বের হচ্ছেন ভোলার সেই কালু

14

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

15

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

16

আন্দোলনে অটোরিকশা চালকদের প্রকাশ্যে মাদক সেবন

17

নিজের নির্বাচনি এলাকায় না জানিয়ে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামা

18

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

19

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

20