আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাস্তায় পুরি-পেঁয়াজু বিক্রি করলেও লাগবে নিবন্ধন, ১ নভেম্বর থেকে নতুন নিয়ম

 

Brother IT Digital

রাস্তার পাশে পিঠা, পুরি ও পেঁয়াজু বিক্রির অস্থায়ী দোকানসহ নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসায়ীদের নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে। আগামী ১ নভেম্বর থেকে এ জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গত ১৬ জুলাই ‘নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬’ সরকারি গেজেটে প্রকাশিত হয়। নতুন প্রবিধান অনুযায়ী, নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্য স্থাপনার জন্য নিবন্ধন এবং নির্দিষ্ট ব্যবসা ও খাদ্যপণ্যের ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়মের আওতায় রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান ছাড়াও রেস্তোরাঁ, বেকারি, ফলের রসের দোকান, পেস্ট্রি শপ, ক্যাটারিং সেবাদাতা প্রতিষ্ঠান, মিষ্টির দোকান, দুগ্ধপণ্য প্রস্তুতকারী এবং প্যাকেটজাত খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিবন্ধন নিতে হবে।

এ ছাড়া খাদ্য আমদানি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে যুক্ত নির্ধারিত ব্যবসাও এ নিয়মের আওতায় পড়বে। প্রবিধানে ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্য স্থাপনার জন্য নিবন্ধনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারিত কিছু ব্যবসা ও খাদ্যপণ্যের জন্য ব্যবসায়িক লাইসেন্স, স্থাপনার লাইসেন্স এবং উৎপাদন ও আমদানিসংক্রান্ত লাইসেন্সের বিধান রয়েছে।

নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষে তা নবায়ন করতে হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে আবেদন করা যাবে। পর্যায়ক্রমে অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থাও চালু করা হবে।

কর্তৃপক্ষের মতে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও বিপণনে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহজ হবে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!

1

ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা

2

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় ফের চুরি

3

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

4

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

5

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

6

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

7

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি:

8

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

9

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত

10

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

11

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

12

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

13

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

14

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

15

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

16

ভোলার কাচিয়ায় জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল

17

বোরহানউদ্দিনে মেঘনা নদীর তীরে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ

18

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

19

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

20