আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে যত টাকা করে পাবে



প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থের হার নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্ধারিত হার অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিমাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে।

রোববার (৩০ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে বৃত্তির অর্থের হার ও শর্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত হার ও শর্ত অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য বৃত্তির অর্থ দেওয়া হবে। অর্থাৎ ২০২৬ সালের শুরু থেকেই নতুন নির্ধারিত হারে বৃত্তির টাকা কার্যকর হবে।

বৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীদের নির্ধারিত কিছু শর্তও পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনকভাবে পাঠগ্রহণ। এসব শর্ত পূরণ সাপেক্ষেই বৃত্তির অর্থ অব্যাহত থাকবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে যেকোনো সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।

তবে কোনো শিক্ষার্থী সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি না হলে সে বৃত্তির অর্থ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে না। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নকালীন পাঠ-বিরতি বা ‘ব্রেক অব স্টাডি’ থাকলেও তা হিসাবের মধ্যে গণ্য হবে। বৃত্তির অর্থ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ ক্ষেত্রে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে অর্থ বিতরণ করা হবে। এজন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন মুদ্রণব্যাংক প্ল্যাটফর্মভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলতে হবে এবং ব্যাংক হিসাবের প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

এদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত বিল ফর্মে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার পর নিজ নিজ এলাকার সরকারি কোষাগার থেকে বৃত্তির অর্থ উত্তোলন করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে আরো বলা হয়েছে, সরকারি নির্ধারিত শর্তের আওতায় বৃত্তি স্থগিত বা বাতিল হতে পারে। প্রয়োজনে সরকার বৃত্তির সংখ্যা, অর্থের হার ও মেয়াদসহ এ আদেশের যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

1

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

2

বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

3

যথাযথ যত্ন না নেয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

4

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

5

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

6

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

7

ভোলা সাইক্লোন কি স্বাধীনতার পথ ত্বরান্বিত করেছিল?

8

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

9

বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা

10

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

11

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

12

ইউনূস সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর রহমা

13

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

14

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

15

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

16

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

17

কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

18

মনপুরায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

19

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

20