আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

 

Brother IT Digital

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতা ইশরাক হোসেন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করে ফেসবুকে এক বিস্ফোরক বার্তা দিয়েছেন।

তার বিরুদ্ধে নাহিদ ইসলামের আনা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের জবাবে তিনি মন্তব্য করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার নামে এরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। এর আগে এদিন বিকেলে বাড্ডায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন যে ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলামের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক ফেসবুকে লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল।

তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ এ সময় এক তরুণের ফোন পাওয়ার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বহু মানুষ মাদকের ভয়াল আগ্রাসনের বিরুদ্ধে তার উদ্যোগকে সমর্থন জানাচ্ছে।

এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে সাবেক এই প্রতিমন্ত্রী লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইশরাক বলেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

মাদক নির্মূলে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্ট্যাটাসের শেষাংশে ইশরাক হোসেন লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা সরকারি কলেজে বিশেষ অনুদানের আবেদন আহ্বান

1

ভাইরাল সেই বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

2

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

3

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

4

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার প্রতিবাদে মানববন্ধন

5

ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, সম্মাননা পেলেন তিন শিক্ষক

6

বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা

7

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

8

মেঘনায় জেলের জালে উঠল ২৫ কেজির বিশাল কোরাল

9

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

10

সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

11

জ্বালানি তেল আমদানিতে এক বছরে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ

12

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

13

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

14

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

15

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমা

16

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

17

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

18

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

19

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

20