আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জেলহাজতে

 

Brother IT Digital

দক্ষিণ আইচায় কোমরে টিপ ছোরা নিয়ে ঘোরার অভিযোগে যুবক আটক, জেলহাজতে

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে কোমরে টিপ ছোরা নিয়ে ঘটনাস্থলের কাছে আসার অভিযোগে মো. শান্ত (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর নুরুউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। আটক শান্ত ওই এলাকার মৃত হাজী আবদুল বারেক মাস্টারের ছেলে। দক্ষিণ আইচা থানার এসআই টিটু নাথের নেতৃত্বে পুলিশ তাঁকে আটক করে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে মনজুরের মাছের খামারের পাড়ে দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মাছের খামারে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে নিষেধ করায় দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চার থেকে পাঁচজন আহত হন। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, সংঘর্ষে শান্তর চাচাতো ভাই সুমন আহত হওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের কাছাকাছি হাবুইল্যার দোকানসংলগ্ন হোসেনের মুদির দোকানের সামনে পাকা রাস্তায় আসেন। এ সময় তাঁর কোমরে অস্ত্র থাকার বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ তাঁকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির সময় তাঁর পরিহিত লুঙ্গির কোচ থেকে কালো প্লাস্টিকের হাতলযুক্ত স্টিলের তৈরি একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ছোরাটির উভয় পাশ ধারালো। শনিবার সকাল ১১টা ৫ মিনিটে বিধি অনুযায়ী ছোরাটি জব্দ করা হয়।

পুলিশের এজাহার অনুযায়ী, চাচাতো ভাই সুমন আহত হওয়ার খবর পেয়ে ছোরা নিয়ে মারামারি করতে ঘটনাস্থলে এসেছিলেন বলে শান্ত জানিয়েছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধ

1

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

2

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

3

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা

4

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

5

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

6

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

7

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

8

বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: ব

9

ইষ্ট বেকার প্রত্যাহারের নির্দেশ, মোড়ক বদলে চলছে প্রকাশ্যে বি

10

প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রা

11

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

12

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

13

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

14

ভোলায় শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

15

মিলাদুন্নবীর রাতে বিশেষ ইবাদত আছে কি?

16

বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল

17

দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

18

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে যা বললেন বিরোধীদলীয় নে

19

কাঁঠাল দিয়ে বিস্কুট তৈরি, চমক দেখালেন উদ্যোক্তা

20