প্রিন্ট এর তারিখঃ Oct 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

ইব্রাহিম আকতার
আকাশ:
ভোলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ভোলা-১ আসনের সংসদ
সদস্য আন্দালিব রহমান পার্থ।
সোমবার (২৭ জুলাই)
দুপুরে তিনি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকার নদীভাঙন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের নদীভাঙনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ
সময় সংসদ সদস্য ভাঙন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পার্থ।
পরিদর্শনকালে আন্দালিব
রহমান পার্থ বলেন,
“গত ১৭ বছর
আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু নদীভাঙন রোধে কোনো কার্যকর কাজ করেনি। কেয়ারটেকার সরকারের সময়ও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে আজ ভোলার মানুষের
এই দুর্ভোগ।”
তিনি
আরও বলেন, নদীভাঙন শুধু ভোলার মানুষের বসতভিটাই নয়, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও
হুমকির মুখে ফেলেছে। তাই স্থায়ী সমাধান ছাড়া এ সংকট থেকে
উত্তরণ সম্ভব নয়।
“আমরা সরকার গঠন করেছি। ভোলাকে নদীভাঙন থেকে রক্ষা করা আমাদের অঙ্গীকার। আগামী একনেক বৈঠকে বড় বাজেট অনুমোদন
হলে স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।”
পরে
পার্থ ভোলা সদরের আলীনগর ও ধনিয়া ইউনিয়নের
বিভিন্ন এলাকায় খাল খনন কাজ পরিদর্শন করেন। এ সময় ভোলা
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাসসহ প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬